শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই বৃহত্তর রাজবাড়ীর কৃতি সন্তান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধানমন্ত্রী মন্ত্রীর পরিষদে পূর্ণ মন্ত্রী উপদেষ্টা ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিমন্ত্রী হলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

৩০ ডিসেম্বরের মধ্যে সাংগঠনিক পুনর্গঠন সম্পন্নের নির্দেশ বিএনপির

  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ৪.৪১ এএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দলের সব জেলা-উপজেলা, থানা-ওয়ার্ড ও ইউনিয়নের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ঢাকা পোস্টকে বলেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকে আগামী ৩০ ডিসেম্বর মধ্যে দলের সব পর্যায়ের সাংগঠনিক পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, বৈঠকের শুরুতে একটি সাংগঠনিক প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির শীর্ষ নেতা। সেটার আলোকে সব জেলা, উপজেলায় দলের সম্মেলন করে কমিটি গঠন করারও নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে দলের দ্বন্দ্ব-সংঘাতপূর্ণ জেলা-উপজেলাগুলোতে দ্রুত বিরোধ নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে সাংগঠনিক সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন রুহল কুদ্দুস তালুকদার দুলু, শ্যামা ওবায়েদ, ফজলুল হক মিলন, সাখাওয়াত হোসেন জীবন, বিলকিস আক্তার শিরিন প্রমুখ। তবে, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে একজন বিদেশে অবস্থান করায় এবং আরেকজন মামলা সংক্রান্ত কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort