
শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পাওয়া স্কটল্যান্ড ভারত সফরের জন্য ঝাঁপিয়ে পড়েছে। তবে তাদের বিশ্বকাপ যাত্রায় বাধ সেধেছে স্কোয়াড সদস্যদের ভিসা সংক্রান্ত জটিলতা, বিশেষ করে ফাস্ট বোলার সাফিয়ান শরিফ, যিনি পাকিস্তানি বংশোদ্ভূত।
সাম্প্রতিক বছরগুলোতে, দুই দেশের তিক্ত কূটনৈতিক সম্পর্কের কারণে পাকিস্তানে জন্ম নেওয়া কিংবা পাকিস্তানি বংশোদ্ভূত পেশাদারদের জন্য ভারতীয় ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। ইংল্যান্ডের হাডার্সফিল্ডে শরিফ জন্ম নিলেও তার বাবা পাকিস্তানি ও মা ব্রিটিশ-পাকিস্তানি হওয়ার কারণে ভিসা জটিলতার মুখে পড়েছেন। সাত বছর বয়সে স্কটল্যান্ডে পাড়ি দেওয়া ডানহাতি পেসার দেশটির হয়ে ৯০ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলে ১৯৮ উইকেট নিয়েছেন।