মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

সোনারগাঁয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৪.৩১ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কাঁচপুর ইউনিয়নের ললাটি, আন্দিরপাড়, চেঙ্গাইন রোড ও সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার, সাদিপুর রোড মিলে সাতটি স্থানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

পরে এ দুই ইউনিয়নের পাঁচ কিলোমিটারের মধ্যে অবৈধ পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার আরনিকা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সংযোগ বিচ্ছিন্ন করেন।

 

এ সময় তিতাস গ্যাসের সোনারগাঁ জোনাল অফিসের ডিজিএম সুরুজ আলম, ম্যানেজার আতিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ, ডেপুটি ম্যানেজার রিয়াজ মহিউদ্দিন, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বাসা বাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন তারা। ফলে প্রতিবছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।

 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort