শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সোনারগাঁয়ে শীতলক্ষ্যার তীর থেকে বস্তাবন্দি অজ্ঞাত লাশ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৫.২০ এএম
  • ৫৫২ বার পড়া হয়েছে

নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে শীতলক্ষ্যা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের মঞ্জিলখোলা মাদ্রাসার মাঠ সংলগ্ন নদীর তীরে ইট ভর্তি বস্তার ভেতর থেকে লাশটি উদ্ধার হয়।

পুলিশ জানায়, বিকেলে স্থানীয় শিশু কিশোররা খেলতে গিয়ে নদীর তীরে বড় একটি বস্তা পড়ে থাকতে দেখে কৌতুহলবশত কাছে এগিয়ে যায়। এরপর বস্তাটি খুলে এর ভেতরে তারা মানুষের মৃতদেহ দেখতে পেয়ে ভয় পেয়ে এলাকাবাসিকে জানায়।

পরে স্থানীয়রা থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এটি একজন পরুষের লাশ। বয়স আনুমান চল্লিশের মতো হবে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, লাশটি কিছুক্ষণ আগে আগে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায় নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. বিল্লাল হোসেন বলেন, নদীর তীরে লাশের খবর পেয়ে নৌ-থানা পুলিশ গিয়ে উদ্ধার করে। ঘটনাস্থলে থানা পুলিশও গিয়েছে।

তিনি আরো বলেন, আমরা উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। ফিঙ্গারপ্রিন্টসহ যাবতীয় আলামত সংগ্রহ করব।

লাশের পরিচয় শনাক্তের পর হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত করব। সুরতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort