মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩.০০ পিএম
  • ৫০ বার পড়া হয়েছে

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, “যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঈদে গ্রামের বাড়ি আত্মীয়স্বজনের কাছে যেতে পারে সে উপলক্ষে আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের টহল, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সাইনবোর্ডে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ঢাকা-চিটাগাং হাইওয়েটা হচ্ছে বাংলাদেশের লাইফলাইন। প্রায় ১৪০ কিলোমিটারের হাইওয়ের মতো সড়ক আমাদের দায়িত্বের মধ্যে পড়েছে। যাত্রীরা যাতে কোন সমস্যা ছাড়া তাদের গ্রামের বাড়িতে যেতে পারে। কোন মলম, পার্টি অজ্ঞান পার্টি অথবা ছিনতাইকারী-চাঁদাবাজির সম্মুখীন না হয়। সে লক্ষ্যেই আমাদের এই ব্যবস্থা। আমাদের টহল কার্যক্রম চলছে এবং ঢাকা-চিটাগাং হাইওয়ে এখন পর্যন্ত কোন যানজটমুক্ত রয়েছে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। আমাদের ফোর্স সজাগ দৃষ্টি রাখছে বিভিন্ন পয়েন্টে। আমরা গতকালও রাতেও আমাদের বিভিন্ন অভিযান কার্যক্রম পরিচালনা করেছি এটা চলমান আছে এবং এটা ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের সহযোগিতা কামনা করে লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, “যাত্রীরা যাতে সুন্দরভাবে যেতে পারে সেই হিসেবে আমাদেরকে সহযোগিতা করবেন। অতিরিক্ত ভাড়া আদায় যেন না করা হয়। যাত্রী সাধারণদেরকেও বলব, আপনারা নিজেরাও সচেষ্ট থাকেন যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা- মলম, অজ্ঞান পার্টির খপ্পরে না পড়েন। খুবই সুন্দর একটা ঈদ উদযাপিত হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো। এবং সাধারণ যাত্রীগণ তাদের আত্মীয়স্বজনের কাছে সুন্দরভাবে যেতে পারবে। এই প্রত্যাশা করছি।”

ঢাকা-চিটাগাং হাইওয়ে ৮টিম কাজ করছে জানিয়ে তিনি বলেন, “এছাড়াও আমাদের কাঁচপুর, মেঘনা ব্রিজ, মদনপুর, দাউদকান্দি, কুমিল্লা সদরে আমাদের চেকগুলো স্থাপন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বাস কাউন্টারগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে সে লক্ষ্যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আবাসিক এলাকাগুলো মোবাইল পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করা হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort