সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

সোনারগাঁয়ে নিখোঁজের সাতদিন পর বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৩.৩৪ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে নিখোঁজের সাতদিন পর সাদেক শিকদার নামে সত্তুর বছর বয়সের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (২৪ মে) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেনিখালী এলাকায় একটি বালুর মাঠের পাশে ঝোঁপ থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় এলাকার শত শত নারী পুরুষ সেখানে ভীড় করেন।

 

নিহত সাদেক শিকদারের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চক্রতলা গ্রামে। তিনি বেশ কিছুদিন যাবত সোনারগাঁ উপজেলার বাড়ীমজলিশ এলাকায় তার মেয়ের বাসায় থাকতেন।

মেয়ের জামাতা মোসলেউদ্দিন জানান, গত ১৬ মে বিকেলে আসরের নামাজ পড়তে মসজিদে গিয়ে নিখোঁজ হন বৃদ্ধ সাদেক শিকদার। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বাবার সন্ধান না পেয়ে তার মেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, বুধবার বিকেলে বালুর মাঠের ঝোঁগ থেকে দূর্গন্ধ ছড়ালে এলাকাবাসী সেখানে লাশ দেখতে পান। পরে তারা থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, লাশটিতে পঁচন ধরায় শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে। তবে এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort