মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.১৩ পিএম
  • ৩৪ বার পড়া হয়েছে

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দফতরগুলো তাদের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে।

সভায় জানানো হয়, রমজান মাসের কারণে এবারের আয়োজন সংক্ষিপ্ত আকারে সম্পন্ন করা হবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় রাজনৈতিক নেতৃবৃন্দ সোনারগাঁ প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের প্রধানরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort