সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত

  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩.৩৮ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরে হকার সমস্যা ও যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে শহরকে আরও বাসযোগ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুটপাতে হকার উচ্ছেদ ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা প্রশাসনের সাথে বসেছিলাম। কিভাবে নারায়ণগঞ্জকে মানুষের বসবাসযোগ্য করা যায়, হকার সমস্যা ও যানজট কীভাবে সমাধান করে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া যায়—সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা মোটামুটি একটি নীতি নির্ধারণ করেছি। আপনারা আমাদের কার্যক্রমের মাধ্যমে বিষয়গুলো আগামীতে জানতে পারবেন।”

তিনি বলেন, “সবকিছু একসাথে করা যাবে না। পর্যায়ক্রমিকভাবে কাজগুলো করতে হবে। কারণ সবাই বাংলাদেশের নাগরিক, সবার সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। তবে আমরা বলতে পারি, মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না—এ বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের ৯৯ ভাগ মানুষের চাওয়া—যানজট ও হকার সমস্যা সমাধান। এই প্রত্যাশা বাস্তবায়নে আপনাদেরও ভূমিকা রয়েছে। অনেক সময় বিভিন্ন ঘটনায় সিন তৈরি হয়, যা গণমাধ্যমে প্রকাশ পেয়ে মানুষের মধ্যে আবেগ সৃষ্টি করে। এ বিষয়ে সচেতন থাকতে হবে। কারণ এটি আমাদের সবার সমস্যা। যানজট কমানো ও হকার সমস্যা সমাধান না হলে মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবে না। আমরা ধাপে ধাপে কাজটি বাস্তবায়ন করব, সময়মতো সবাই জানতে পারবেন।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort