শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে : ইসি কবিতা খানম

  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ৪.১৮ এএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৮ নবেম্বর ভোট গ্রহনের সময় কোন কেন্দ্রে বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ পেলে ঐ কেন্দ্রে ভোট স্থাগিত করা হবে বলে হুসিয়ারী করেদিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার কবিতা খানম
শনিবার সকালে সোনারগাঁ উপজেলার অডিটোরিয়ামে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের সাথে মত বিনিময় সভায় নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের বিভিন্ন অভিযোগের কথা শুনে তিনি এ হুসিয়ারী দেন। বেগম কবিতা খানম বলেন, নির্বাচনে সহিংতায় এখন পর্যন্ত চার মায়ের বুক খালি হয়েছে ও বিভিন্ন জায়গায় আহতের ঘটনা ঘটে, আর কোনো মায়ের বুক খালি হোক তা নির্বাচন কমিশন আশা করে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ বিজিবি ও র‌্যাব মোতায়েন থাকবে।
নির্বাচনে অনিয়ম ঠেকাতে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর জন্য নির্বাচন সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাচন-কর্মকর্তা ইউসুফ-উর-রহমান, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, রিটার্নিং কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort