বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩, ৪.০৫ এএম
  • ৩০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাজাঁ ও একটি মাইক্রোগাড়ীসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. জাহাঙ্গীর আলম @ শামীম (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

 

মঙ্গলবার (২ মে) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম @ শামীম কুমিল্লা জেলার লালমাই থানার উৎসব পদুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত জাহাঙ্গীর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। মূলত সে মাইক্রো গাড়ীর চালক। সে দীর্ঘদিন যাবৎ মাইক্রো গাড়ী চালনোর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।

 

সে মাইক্রো গাড়ীতে মাদক বহন ছাড়াও বিভিন্ন অভিনব পদ্ধতিতে মাদকের চালান বহন করে থাকে। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে। সে মাদকের বড় বড় চালান নিয়ে তার সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেয়। উক্ত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

 

গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম @ শামীমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort