মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে ৪ প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৪.৫৮ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে ৪ শিল্প প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত গোদনাইল এলাকার ইব্রাহীম নীট কম্পোজিট, হাজীগঞ্জ এলাকার ওয়েস্ট নীট ওয়্যার লিমিটেড, সাইলো রোড এলাকার রানস্ এ্যাপারেলস লিমিটেড ও জালকুঁড়ি এলাকার শাকিল নীটেক্স লিমিটেড এর বিরুদ্ধে নদী দূষণের প্রমান পাওয়া গেলে এই চার প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালত।

পরিবেশ অধিদপ্তরের জেলা উপ—পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, এই প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র গ্রহণ না করে অবৈধভাবে কারখানা পরিচালনা করে আসছে। পাশাপাশি তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি প্লান্ট ছাড়াই উৎপাদন কাজ চালিয়ে আসছে। যে কারণে এই প্রতিষ্ঠানগুলোর তরলে বর্জ্য নদীতে সরাসরি মিশে নদী দূষণ করে আসছে। নদী দূষণ রোধ করতে দূষণকারি সকল শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা

পুলিশ প্রশাসনের সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা উপ—পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ বিদ্যুৎ বিভাগ ও তিতাস গ্যাস কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort