শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

সিদ্ধিরগঞ্জে সাতঘোড়া সিমেন্ট কারখানায় গাঁজা সেবন নিয়ে ছুরিকাঘাত, আহত ২

  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৩.১৩ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়ায় সাতঘোড়া সিমেন্ট কারখানায় গাঁজা সেবন করা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এক ট্রাক চালককে ছুরিকাঘাতে আহত ও অপর এক লোডিং চালককে মারধর করে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে সাতঘোড়া সিমেন্ট ফ্যাক্টরির ভেতরে এই ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, কোম্পানির ট্রাকে বসে গাঁজা সেবন করতে ছিলেন ড্রাইভার জামাল (৩০) ও লোডিং ড্রাইভার শরীফ (২২)।
এসময় ওই গাড়ির হেলপার জুনায়েদ (১৮) ও স্বাধীন (১৭) গাঁজা সেবনরত অবস্থায় থাকা ড্রাইভার জামাল ও শরীফকে গাড়িতে বসে গাঁজা সেবন করতে বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি ও মারধর শুরু হয়।
এসময় জুনায়েদ তাঁর সাথে থাকা ছুরি দিয়ে লোডিং ড্রাইভার শরীফকে ছুরিকাঘাত করে। এতে ড্রাইভার শরীফ গুরুতর আহত হয় ও অপর ড্রাইভার জামালকেও মারধর করে আহত করা হয়। এদিকে আহত অবস্থায় শরীফকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, সাতঘোড়া সিমেন্ট কোম্পানিতে যথাযথ নজরদারির অভাবে কোম্পানির লেবার শেডগুলোতে সন্ধ্যার পরে গাঁজা সহ মাদক সেবনের আসর বসে। পেটের দায়ে লেবার হিসেবে কাজ করতে আসা কম-বয়সী অনেক শিশু কিশোর এসব মাদক সেবনে অল্পবয়সেই নষ্ট হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ নজরদারি আরো বৃদ্ধি করলে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা জানান।
এ বিষয়ে সেভেন হর্স (সাতঘোড়া) সিমেন্ট কোম্পানির হেড অব প্লান্ট মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort