শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে মা-ছেলেকে হত্যা চেষ্টা, গ্রেফতার ১

  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৪.০০ এএম
  • ৫৩৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় মা ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলায় মো. মিজানুর রহমান ওরফে দাদা মিজানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
এর আগে এ ঘটনায় আহত নারীর স্বামী বাদী হয়ে মো. আবুল হোসেন ওরফে দাদা ও তার ছেলে মো. মিজানুর রহমান ওরফে দাদা মিজানকে এজাহার নামীয় ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি ২২ ডিসেম্বর মামলা হিসেবে নথিভূক্ত করে পুলিশ।
মামলার এজহার সূত্রে জানা যায়, বাদীর বাড়ীর সামন থেকে ইটের সুড়কি সরানোর কথা বলায় গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ৮ টার দিকে মো. আবুল হোসেন ওরফে দাদা (৬৫) ও তারা ছেলে মিজান একই এলাকার মো. আবুল কালাম আজাদের (৬৫) ছেলে মো: জুবায়ের ওরফে নাহিদকে (৩২) মারধর করে। ইট দিয়ে নাহিদের মাথায় এলোপাথারি আঘাত করে গুরুতর জখম করে। খবর পেয়ে তার মা সাহানা আক্তার (৬০) ও বন্ধু রাজু (৩০) এগিয়ে আসলে তারা তাদেরকেও মারধর করে। গুরুতর আহত নাহিদ ও রাজু নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সওকত জামিল জানায়, মামলার দুই নম্বর আসামি মিজানকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort