মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মারা গেল কোরবানির গরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ৫.৫৯ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কোরবানির জন্য কেনা একটি গরুর মৃত্যু হয়েছে। সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগর নামের একটি হাট থেকে এক লাখ টাকায় গরুটি কিনেছিলেন মোহাম্মদ আজিম নামের এক ক্রেতা।

 

বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় আদমজী কোমল বাসস্ট্যান্ডে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে গরুটির স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে মারা যায় কোরবানির জন্য কেনা পশুটি।

এ ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), নারায়ণগঞ্জকে দায়ী করে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই ক্রেতা।

সিদ্ধিরগঞ্জের নতুন বাজার সড়কের বাসিন্দা মোহাম্মদ আজিম বলেন, সন্ধ্যার আগ মুহূর্তে আইয়ুব নগর হাট থেকে এক লাখ টাকায় তিনি গরুটি কেনেন। সঙ্গে পাঁচ হাজার টাকা হাসিল দেন। গরুটি বাসায় নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ওই ক্রেতা বলেন, আমার জানা ছিল না খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে আছে। খুঁটির সঙ্গে স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে গরুটি মারা যায়। দীর্ঘদিন ধরেই নাকি খুঁটিতে বৈদ্যুতিক সমস্যা রয়েছে। আমার অনেক ক্ষতি হয়ে গেলো।

 

তবে ডিপিডিসির এই গাফিলতিতে আর যেন কারও ক্ষতি না হয় সেজন্য আমি থানায় অভিযোগ করবো।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগর হাটের ইজারাদার কবির হোসেন বলেন, গরুটি আমার হাট থেকে এক লাখ টাকায় বিক্রি হয়েছে। বাড়ি নেওয়ার পথে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর শুনেছি। এ ঘটনায় আমি খুব মর্মাহত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort