মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে পুলিশের মামলায় বিএনপির আরও ৬জন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৪.৩৭ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাশকতার মামলায় বিএনপি ও নাগরিক ঐক্যের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও দিদার আলম, নাগরিক ঐক্যের থানার সমন্বয়ক আলী হোসেন ওরফে নূর আলী, নাগরিক ঐক্যের মাঠ পর্যায়ের কর্মী সংগ্রাহক মেহেদী হাসান রতন, বিএনপি কর্মী সুজন, রুবেল, রবিউল হাসান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ১ ডিসেম্বরের মামলায় রতন ও বাকিদের ২৭ নভেম্বরের মামলায় গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশিষ কুন্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।

এর আগে ২৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করার অভিযোগে বিএনপির ৩৯ জন নেতাকর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort