শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

সিদ্ধিরগঞ্জে নৈশপ্রহরীকে কুপিয়ে রোলিং মিলে ডাকাতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৩৮ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইকবাল গ্রুপ অব ইন্ডাস্ট্রি এলাকায় ইরা রি-রোলিং মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নৈশপ্রহরী জাহাঙ্গীরকে বেঁধে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে কারখানা থেকে ৪ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

বুধবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে মিলের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

আবু বক্কর সিদ্দিক জানান, কারখানাটি গত ৬ মাস ধরে বন্ধ রয়েছে। রাতে জাহাঙ্গীর পাহারাদার হিসেবে থাকেন। রাত সাড়ে তিনটার দিকে ৮-১০ জনের ডাকাত দল ইকবাল গ্রুপের বাউন্ডারীর দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে।

ডাকাতরা প্রথমে নৈশপ্রহরী জাহাঙ্গীরকে মুখ চেপে ধরে কারখানার সামনের একটি পিলারের সঙ্গে বেধে মারধর ও চাকু দিয়ে একাধিক আঘাত করে। পরে কারখানার মূল পটকের তালা কেটে ভিতরে প্রবেশ করে, বিদ্যুতের ক্যাবল, সার্কিট ও অন্যান্য যন্ত্রাংশসহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর ভোরে অন্যান্য প্রহরীরা জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort