মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ শ্রমিক আহত

  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৪.৩৫ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ২৫জন শ্রমিক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আবুল কাশেম।

পুলিশ জানায়, তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ ঘটনায় গুরুতর কেউ আহত হননি।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে চট্টগ্রামগামী লেন দিয়ে গার্মেন্টস শ্রমিক নিয়ে বাসটি আদমজী ইপিজেডের দিকে যাচ্ছিল। হটাৎ করে মৌচাক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ থেকে ২৫ শ্রমিক আহত হন।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দীন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করলেও ড্রাইভার-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort