বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৩.৫৫ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধগতির প্রতিবাদে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১২ মার্চ) নাসিক ৩ নং ওয়ার্ডে জেলা বিএনপির সদস্য এবং থানা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ এর নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের সময় সানারপাড় বাস স্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় রিয়াজ বলেন, এই নিশিরাতের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তাদের প্রত্যক্ষ মদদে এই দূর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেট নিজেদের মত করে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে।

আন্তর্জাতিক বাজার থেকে ইমপোর্ট মূল্যের থেকে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য রাত আর দিন পার্থক্য। বাজারমূল্য নিয়ন্ত্রনের কোনো কার্যকর পদক্ষেপই এই সরকার নিচ্ছে না। তারা জনগণের সুবিধা অসুবিধার কথা কখনই চিন্তা করে না, কারন তারা জনগনের ভোটে নির্বাচিত না।

আজ যদি বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকতো তাহলে জনগন আজ এর প্রতিকার পেতো। মানুষ আজ অসহনীয় অবস্থায় জীবন যাপন করছে। একমুঠো চাল-ডালের জন্য অসহায় মানুষ আজ টিসিবির পন্যের গাড়ির পেছনে লটকে থাকে।

আর বেশিদিন নাই অসহায় মানুষের এই হাহাকার জনরোষে পরিনত হবে, তখন এই দুর্নীতিবাজরা পালানোর পথ খুজে পাবে না।
এই সময় আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজি আক্কল আলি সরকার, মহানগর ছাত্রদলের যুগ্ন-সম্পাদক আজাহারুল ইসলাম নিপু, ওসমান আলী, ইমরান হোসেন, ওয়াসিম হোসেন, রাজু আহমেদ, যুবদল নেতা জনি, সানজিদ, শাহপরানসহ অন্যান্য নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort