মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৩.০৩ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় নূরজাহান বেগম (৪৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ওই দিন বিকেলে চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরজাহান বেগম নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মো. জাবেদ আলীর স্ত্রী।

নূরজাহান বেগমের স্বজন মো. মোক্তার হোসেন জানান, তিনি সকালে তার মেয়ের বাড়ি চৌধুরীবাড়ি এলাকায় বেড়াতে আসেন। বেড়ানো শেষে তার নিজ বাড়ি নবীগঞ্জ যাওয়ার পথে চৌধুরীবাড়ি এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। এসময় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। তবে ট্রাকচালক কৌশলে পালিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ট্রাকচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort