শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ফ্যান খুলে পড়ে পরীক্ষার্থী আহত

  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৫.১৮ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ফ্যান খুলে পড়ে ফাল্গুনী আক্তার ঈশা (১৮) নামে এক পরীক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় ওই পরীক্ষার্থীর গালের একাংশ কেটে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসা দিয়ে তাকে আবার পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয়। পরে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়। আহত ফাল্গুনী আক্তার ঈশা সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ি এলাকার মো. ইসলামের মেয়ে। তিনি সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজের ছাত্রী।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব কবির হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। আমরা আহত পরীক্ষার্থীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা দিয়ে আবার কেন্দ্রে নিয়ে আসি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort