শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের রিকশাচালককে হত্যার অভিযোগে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া প্রধানমন্ত্রীর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার নিলেন সাখাওয়াত

সিদ্ধিরগঞ্জের সড়ক দখল করে মেলার দোকান

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ৭.২৯ এএম
  • ৫৭০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জের কদমতলীতে সিটি করপোরেশনের সড়ক দখল করে বসেছে মেলার দোকান। সড়কের পাশে পাকা স্লাভ দখল করে দোকান বসানোর ফলে বিঘ্নিত হচ্ছে জনাচলাচল। স্থানীয় প্রভাবশালী হুমায়ূন কবির নামে এক লোকের জায়গা ভাড়া নিয়ে প্রশাসনিক অনুমতি ছাড়াই এই মেলা বসিয়েছে দ্বিন ইসলাম নামে এক ব্যক্তি।

সরেজমিনে দেখা গেছে, পশ্চিম কদমতলী ডিএনডি সেচ খাল সংলগ্ন হুমায়ূন কবির খালি জমিতে বসেছে মেলা। কিন্তু জায়গা স্বল্পতার কারণে মেলার লোকজন দোকান বসিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মিত সড়ক দখল করে।

 

করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় মেলা বসায় উদ্ধিগ্ন স্থানীয় বাসিন্দারা। মেলায় হরেক রকম দোকান বসানো হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিধি না মেনে লোকসমাগম হওয়ায় করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

এবিষয়ে মেলা পরিচালনাকারী দ্বীন ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, হুমায়ুন কবিরের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সাময়ীকভাবে কিছু দিনের জন্য মেলা বসানো হয়েছে। মেলার প্রতিটি দোকান থেকে হুমায়ুন কবির ভাড়া নিচ্ছেন।

 

সড়ক দখলের বিষয়ে তিনি বলেন, জায়গা কম হওয়ায় কয়েকটি দোকান সড়কের পাশে বসানো হয়েছে। অনুমতির বিষয়ে দ্বীন ইসলাম বলেন, মেলার অনুমতি জেলা প্রশাসক থেকে নিতে হয়। জেলা প্রশাসক অনুমতি দিবেনা। তাই স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই মেলা বসানো হয়।

এবিষয়ে হুমায়ূন কবির বলেন, আমি মেলা বসাইনি। তবে আমার সাথে কথা বলে আমার জমিতে দ্বীন ইসলাম মেলা বসিয়েছে। প্রশাসনের অনুমতি নিয়েছে কিনা এটা মেলার লোকজন বলতে পারবে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বারে ফোন করলে রিং হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort