মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জের কলি হত্যার আসামিকে গ্রেফতারের দাবি মহিলা পরিষদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১০.১৬ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গৃহবধূ কলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী স্বপনকে অতিদ্রæত গ্রেফতারের দাবি জানিয়েছে মহিলা পরিষদ। বৃহস্পতিবার (২৪ ফেব্রæয়ারি) এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনের নেতারা।
বিবৃতিতে তারা বলেন, গত ৩০ অক্টোবর রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় নিজ বাড়িতে শাহ আলী প্রধান স্বপন স্ত্রী কলি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর কলির মাকে (ইয়াসমিন আক্তার) ফোন করে জানায় কলি খুব অসুস্থ, তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাচ্ছে। খবরটি শুনে কলির মা অন্যান্য সদস্যদের নিয়ে হাসপাতালে যায়, সেখানে না পেয়ে স্বপনকে ফোন দিলে জানায় বাড়িতে নিয়ে এসেছে। তারা বাড়িতে গিয়ে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। আমাদের সুস্থ মেয়েটি দুই ঘন্টার মধ্যে কীভাবে মারা গেল? এসব বলে কলির মা আহাজারি করতে থাকলে স্বপনের পরিবার তাকে হুমকি দেয় এবং ‘কোন আইনগত ব্যবস্থা নেয়া হবে না’ বলে কাগজে স্বার নেয়। এরপর দ্রæত দাফনের ব্যবস্থা করে। পরবর্তীতে ওই লিখিত কাগজের জন্য থানা পুলিশ মামলা নেয়নি। গত ২ নভেম্বর কলির মা মহিলা পরিষদের নারায়ণগঞ্জ কার্যালয়ে এসে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিনা পারভীন ও প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিলে সার্জন, আরএমও, সিদ্ধিরগঞ্জ থানার ওসি, তদন্ত কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ করেন। ঐ দিনেই সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় এবং লাশ উত্তোলন করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। গত ১৫ নভেম্বর ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়। প্রাথমিক রিপোর্টে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেয়া হয়। ১০-১২ দিন হলো চূড়ান্ত রিপোর্টে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত হয়। কিন্তু অদৃশ্য শক্তির কারণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করেনি। মহিলা পরিষদ স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে পুনরায় স্মারকলিপি প্রদান করবে। সেই সাথে সরকার ও জেলা প্রশাসনের কাছে জোর দাবি, আসামি শাহ আলী প্রধান স্বপনকে দ্রæত গ্রেফতার করা হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort