বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সিটি পার্কের লেকে ভাসছিল মরদেহ, পাড়ে বড়শির ছিপ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২.১৬ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ নগরীর দেওভোগে সিটি পার্কের (পুরাতন রাসেল পার্ক) লেক থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে দেওভোগ পাক্কা রোডের লেকের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন।

পুলিশ জানায়, নিহতের নাম রিপন সরদার। তিনি বরিশালের উজিরপুরের প্রয়াত জলিল সরদারের ছেলে। নারায়ণগঞ্জ নগরীর তাঁতীপাড়া এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়াবাসায় থাকতেন রিপন।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন জানান, রিপন সরদার বড়শি দিয়ে মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে বড়শি নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরে তিনি আর বাড়িতে ফেরেননি।

“পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবরও করেছিলেন। কিন্তু মরদেহটি যেখানে ছিল সেটিতে গাছ ও ঝোপঝাড়ে বেষ্টিত থাকায় তার মরদেহটি সচরাচর চোখে পড়েনি।”

দেওভোগের স্থানীয় বাসিন্দা মো. রায়হান বলেন, “দূর থেকে আম গাছের নিচে একটি হাত ভাসতে দেখে সন্দেহ হয়। পরে লেকপাড়ে নেমে দেখি একজন মানুষের লাশ ভাসছে। তখন আশেপাশের মানুষ জড়ো হলে তারা পুলিশকে খবর দেন।”

স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ওই ব্যক্তিকে প্রায় সময় লেকপাড়ে বড়শি দিয়ে মাছ ধরতে দেখেছেন স্থানীয়রা।

“ধারণা করছি, ওই ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত। মাছ ধরার সময় হয়তো তার খিচুনি ওঠে এবং তিনি পানিতে পড়ে যান। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে, বিষয়টি তদন্তাধীন আছে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort