শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সারা জীবন চেষ্টা করেছি মানুষের কল্যাণে কাজ করতে: আনোয়ার

  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৪.০৫ এএম
  • ৫৩০ বার পড়া হয়েছে

জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে অনেক কষ্ট করেছি, আখের গোছানোর চেষ্টা করিনি। আমাদের অর্থ ছিল না যার কারণে অতবড় নেতা হতে পারিনি। বর্তমানে রাজনীতির যে অবস্থা। এখানে জনপ্রতিনিধি হওয়া মানেই দশটা গাড়ির মালিক হওয়া কোটি টাকার মালিক হওয়া। আমি সে স্বপ্ন দেখিনি। চিন্তা করেছি মানুষের জন্য যদি কাজ করা যায় এটাই আমার সম্পদ। অর্থের মালিক হলেই সবকিছু করা যায় না। অনেক অর্থবিত্তের মালিকরাও এ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে খালি হাতে। আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সেবা দিতে দিতেই দুনিয়া থেকে বিদায় নিতে পারি।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর মিশনপাড়া এলাকায় সদর উপজেলাধীন হেমোডায়ালিসিস ইউনিট (নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল ইউনিট-২) এর উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমি আপনাদের ভাই বন্ধু। সারা জীবন রাজনীতি করেছি। চেষ্টা করেছি মানুষের কল্যাণে কাজ করতে। মানুষের জন্য কাজ করতে প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হতে হয়। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। কোটি কোটি টাকার সম্পদ নেই, বাড়ি গাড়ীও নেই। এসব না থাকলেও ইচ্ছা ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সহায়তায় মানুষের জন্য কিছু করার। রাজনৈতিক জীবনে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি, কারা নির্যাতিত হয়েছি। জাতির জনকের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করেছি। জাতির জনকের সান্নিধ্যে একবার আসতে পেরেছিলাম, বঙ্গবন্ধু বলেছিলেন মানুষকে ভালবাসতে।

তিনি বলেন, এ প্রতিষ্ঠানে প্রায় ৪৯ কোটি টাকা দিয়ে কিডনি ডায়ালিসিস যন্ত্র আমরা কিনে দিয়েছি। যারা এখানে চিকিৎসার জন্য আসবেন তারা হয়ত জানবেন আনেয়ার হোসেন সহযোগীতা করেছে। তারা হয়ও এ জায়গার সার্ভিসে সন্তুষ্ট হলে প্রতিষ্ঠান ও আমার জন্য দোয়া করবেন। সকলের কাছে আমার অনুরোধ, রোগীরা যেন এখানে এসে ভাল সার্ভিস পায়। তারা যেন খুশি মনে চিকিৎসা নিয়ে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আমাদের বৈরি সম্পর্ক ছিল। সেই দেশের জনগন বলেছিল আমরা শেখ হাসিনার বাংলাদেশের মত হতে চাই। এটাই তার স্বার্থকতা। আমরাও জাতির জনকের কন্যার আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী, সহসভাপতি মো. ফজলুল করিম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক খাজা আজিজুল হক, মো. আইয়ুব আলী, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ মো. তারেক আফজাল, অ্যাড. জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort