শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের রিকশাচালককে হত্যার অভিযোগে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া প্রধানমন্ত্রীর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার নিলেন সাখাওয়াত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ককটেল বিষ্ফোরণের গুজব প্রচার, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ৫.০৯ এএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

সারাদেশে হিন্দু সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে ‘ককটেল বিস্ফোরণ’ এর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে নাজির হোসেন ইমরান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার (২৩ অক্টোবর) ভোর সোয়া ৪ টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র‌্যাব-১১’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা (পিএসসি)।

র‌্যাব-১১’র অধিনায়ক তানভীর মাহমুদ পাশা বলেন, কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে হিন্দু সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সেই সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নাজির হোসেন ইমরান। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে নাজির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট প্রদান করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব জড়িতকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তাকে গ্রেপ্তার করেন।

তিনি আরো জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। কুমিল্লার নানুয়ার দীঘির পাড় এর সাম্প্রতিক সময়ে হামলার ঘটনাটিকে ব্যবহার করে সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার করে আসছিল সে।

অপপ্রচার ছড়ানোর মাধ্যমে সে জনসাধারণকে উত্তেজিত করার অপচেষ্টা চালায়। পরবর্তীতে সে পোস্টটি ডিলিট করে দিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort