বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৪.১০ এএম
  • ১২০ বার পড়া হয়েছে

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গুলশান-১ এর ১২৩ নম্বর রোডের এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুনশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে।

৫ আগস্ট অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর তিনি সংসদ সদস্য পদ হারান।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও রংপুরে হত্যা মামলা করা হয়েছে।

২২ আগস্ট টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

টিপু মুনশি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়াও তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন। নিত্যপণ্যের বেসামাল বাজারদর এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠার পরও এসব নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ২০২৪ এ নতুন মন্ত্রী থেকে বাদ পড়েন তিনি। ‘আমরা সিন্ডিকেটের সঙ্গে পারি না’, টিপুর এমন মন্তব্যে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা ছাড়াও নিত্যপণ্যের সিন্ডিকেটের কাছে এই ‘আত্মসমর্পণ’কে মন্ত্রীর পদ থেকে বাদ পড়ার মূল কারণ হিসেবে ওই সময় দায়ী করেছিলেন অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort