শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

সাকিবকে একাদশে নিয়ে জয়ে ফিরল কলকাতা

  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৪.৪২ এএম
  • ৫২২ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় অংশের পুরোটা সময়ই সুযোগ পাননি একাদশে। আন্দ্রে রাসেলের ইনজুরিও দিতে পারেনি সেই সুযোগ। অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাকিব আল হাসানকে একাদশে রাখে কলকাতা নাইট রাইডার্স।

সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন বাংলাদেশি তারকা। বল হাতে সুযোগ পেয়ে করলেন দুর্দান্ত পারফরম্যান্স। তাতে জয়ে ফিরেছে তার দলও। হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে যাওয়ার পথে টিকে আছে কলকাতা।

রোববার টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার ঋদ্ধিমান সাহা সাজঘরে ফিরলে চাপে পড়ে তারা। ওই চাপ আর পুরো ম্যাচে সামলে উঠতে পারেনি হায়দরাবাদ। অবশ্য দারুণভাবে চেষ্টা করে যাচ্ছিলেন অধিনায়ক কেইন উইলিয়ামসন।

কিন্তু সাকিব আল হাসানের দুর্দান্ত থ্রো স্টাম্পে আঘাত হানলে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় উইলিয়ামসনকে। এর আগে ৪ চারে ২১ বলে ২৬ রান করেন তিনি। পরে সাকিব ফিরিয়েছেন অভিষেক শর্মাকে।

ডাউন দ্য উইকেটে এসে বাংলাদেশি অলরাউন্ডারের বল বাউন্ডারি ছাড়া করছিলেন তিনি। কিন্তু সাকিব তাকে ফাঁকি দিয়ে বল পাঠান দিনেশ কার্তিকের গ্লাভসে। ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান করে হায়দরাবাদ।

তাদের জবাব দিতে শুভমন গিলের ফিফটিতে সহজ জয় পায় কলকাতা। ৫১ বলে ৫৭ রান করে আউট হন তিনি। তবে ২ বল হাতে রেখেই ছয় উইকেটের জয় পায় কলকাতা। ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি সাকিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort