মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব

  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১.১৫ পিএম
  • ১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : যারা দেশের সাধারণ মানুষের ভালো চায় না, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এমন কিছু অসাধু খারাপ প্রকৃতির লোকজন সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রায় সময় বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশ প্রশাসনকে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।

সোমবার ৬ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জানান জেলা স্বেচ্ছাসেবক দলের ফতুল্লা থানা ৭নং ওয়ার্ড কর্মী মো. সজিব।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো.সজিব বলেন, আমি নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় জন্মগ্রহণ করেছি। আমার পিতা মৃত মো নুরুল ইসলাম আমলাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। গত দেড় যুগ পূর্বে আমাদের পরিবার নিয়ে সদর উপজেলার ফতুল্লার কায়েমপুর নতুন বাড়ি তৈরি করে সেখানে শান্তিপূর্ণ ভাবে বসবাস করি। সেখানে আমি এলপিজি গ্যাস সিলিন্ডারের একটা দোকান পরিচালনা করি এবং আমার দুটি গাড়ি রয়েছে। আমি সামাজিক ভাবে ভালো আছি এবং বহুদিন ধরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার ভালো থাকাটা ঐ এলাকার অনেক ব্যক্তিবর্গের মাথা ব্যথার কারন হওয়ায় গত বৃহস্পতিবার ২ এপ্রিল নারায়ণগঞ্জের স্থানীয় কয়েকটি পত্রিকায় “গ্যাস বিক্রির আড়ালে মাদক ব্যবসা” শিরোনামে আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেন। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তাছাড়া ইতিপূর্বে এই অপপ্রচারকারী চক্র আমাকে হত্যার উদ্দেশ্যে ২ বার অতর্কিত হামলা করে রক্তাক্ত আহত করে। আমি এদের বিরুদ্ধে গেলে হয়তো তারা আমার ও আমার পরিবারের সদস্যের উপর হামলার করতে পারে এমনটা আশংকা করছি।
পরিশেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ আপনারা সুষ্ঠু তদন্ত করে দেখুন। যদি আমি মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকি তাহলে আমার বিচার করুন। আর যদি আমি মাদকের সাথে কোন ক্রমেই জড়িত না থাকি তাহলে সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য দিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort