শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

সবচেয়ে বেশি কষ্ট দেওয়া মানুষটাকে ভুলতে পারছেন না ফারিয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৬.১৮ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে

যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তাকেই ভুলতে পারছেন না অভিনেত্রী শবনম ফারিয়া। সোমবার (১১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তেমনটাই জানিয়েছেন তিনি।

ফারিয়া নিজের ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে লিখেছেন, যেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি অন্যায় করেছে আমার সাথে, আমি ভাবতাম তাকে ভুলে যাওয়া সবচেয়ে সহজ! কিন্তু কি জানি এক অদ্ভুত কারণে, সেই মানুষটাকেই চেষ্টা করেও ভুলা যাচ্ছে না! দুনিয়ার সব লজিক, সব ডিবেট এই এক জায়গায় ভুল প্রমাণ হয়ে যাচ্ছে!

স্ট্যাটাসে কারো নাম না নিলেও শুভাকাঙ্খী ও ভক্তদের মন্তব্যে বোঝা যাচ্ছে, অতীতের কোনো সম্পর্ক নিয়েই এমনটা বলেছেন অভিনেত্রী। যে সম্পর্ক বা মানুষটার ছাপ এখনো রয়ে গেছে তার জীবনে।

এদিকে শবনম ফারিয়ার সেই স্ট্যাটাসে একজন লিখেছেন, ‘ক্ষতটা এত বেশি গভীরে যে চাইলেও দাগ মুছবে না। তাই ভুলতেও পারবে না।’ এর জবাবে ফারিয়া বলেছেন, ‘আপু, না অত বেশি না! অল্প সময়ের ক্ষত, ঠিক না হইলেও এইটা নিয়ে জীবন পার করে দেয়া যাবে! আরও বেশি সময় থাকলে পার করাটাও কঠিন হয়ে যেত!’

ফারিয়াকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ মোবারকনামায়। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। পর্দায় দু’জনের কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort