বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সতর্ক অবস্থানে পুলিশ, জেলাজুড়ে টহল কার্যক্রম জোরদার

  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮.০৯ এএম
  • ৪৯ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩৬ ঘন্টায় নাশকতা প্রস্তুতির অভিযোগে জেলাজুড়ে বিশেষ অভিযানে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, জেলার সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ ৯টি স্থানে তল্লাশি চৌকি ও ২৬টি মোবাইল টিম সক্রিয় থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এছাড়া, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানোর কথা জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় গত ২৩ অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায়ের জন্য প্রথমে ১৩ এবংপরে আগামী ১৭ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়। রায়ের দিনটিকে ঘিরে আওয়ামী লীগ ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচী গ্রহণ করেছিল। পরে দিন পরিবর্তন করা হলে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত রাজনৈতিক এ সংগঠনটির নেতা-কর্মীরা। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর থেকে জেলাজুড়ে বিশেষ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে নাশকতার চেষ্টাও করেছে বলে অভিযোগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার সিদ্ধিরগঞ্জে একটি মিনিবাসে আগুন দেয়ার ঘটনাও ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “এ কর্মসূচীকে কেন্দ্র করে আগেথেকেই আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। সর্বক্ষেত্রে অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া রিজার্ভ থেকেও ৫০ জন সদস্যকে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঠেকাতে পুরো জেলায় আমাদের ২৬টি মোবাইল টিম কাজ করবে। এছাড়া ঢাকা যাওয়ার সড়ক ও মহাসড়কগুলোকে গুরুত্বপয়েন্টে ৯টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort