বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

সংস্কারের অভাবে জরাজীর্ণ বন্দর সমাজসেবা কার্যালয়

  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২.১৩ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

বন্দর উপজেলার সমাজসেবা কার্যালয়টি আজ ভগ্নদশার চিত্র বহন করছে। ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, ছাদে দেখা দিয়েছে ফাটল। বের হয়ে গেছে রড।

অফিস কক্ষের দেয়ালে স্যাঁতসেঁতে ভাব, কোথাও কোথাও পানি চুঁইয়ে পড়ছে বর্ষার দিনে। অথচ, এটি সেই কার্যালয় যেখানে এলাকার অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, বয়স্কসহ হাজারো সুবিধাবঞ্চিত মানুষ দৈনন্দিন সরকারি সহায়তা নিতে আসেন।

 

বর্তমান এ পরিস্থিতিতে সেবা নিতে এসে সাধারণ মানুষকে প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ বসার মতো নেই পর্যাপ্ত চেয়ার, নেই একটি মানসম্মত ওয়েটিং এরিয়া। বর্ষায় পানি পড়ে ভিজে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। সংস্কারের প্রস্তাব গেছে, কিন্তু প্রতিক্রিয়া নেই। হয়তো এটাকে ‘দরিদ্রদের অফিস’ বলেই কেউ গুরুত্ব দিচ্ছে না।

সচেতন নাগরিকরা জানিয়েছে, সরকার যেখানে দরিদ্র ও অসহায়দের অধিকার নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে। সেখানে এমন গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের অবহেলা দুঃখজনক। অবিলম্বে সংস্কার না হলে ভবিষ্যতে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির জানান, বন্দর সমাজসেবা কার্যালয় কেবল একটি অফিস নয়, এটি অসংখ্য হতদরিদ্র মানুষের আশা ও নির্ভরতার জায়গা। তাই এর জরুরি সংস্কার ও আধুনিকায়ন এখন সময়ের দাবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort