সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

শেখ হাসিনার প্রার্থী আইভীকে নির্বাচিত করুন : সাবেক সাংসদ লাইলী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৪.৩৭ এএম
  • ৫০৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী।

বুধবার (১২ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল, উত্তর ধনকুন্ডা , ক্যানেল পার্কসহ আশপাশের বিভিন্ন এলাকায় গনসংযোগ করে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে ফরিদুন্নাহার লাইলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জের প্রতিটি রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লেগেছে।

আইভী নারায়ণগঞ্জের মানুষের মন জয় করেছেন। এখন উন্নয়নের ধারাবাহিকতার জন্য আবারও আইভীকে জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের মেয়র হিসেবে দেখতে চান। আগামী ১৬ জানুয়ারি সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আইভীকে নির্বাচিত করুন।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রাসেল , লেখক ও কবি জামাল উদ্দিন সবুজ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন,আওয়ামীলীগ নেতা মো. শাহ্ আলম, মো. আমির হোসেন, মো. শাহজাহানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort