রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, জীবনের একটি লক্ষ্য থাকতে হবে: ডিসি

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ২.৪০ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়োজনে মুসলিম নগর বাইতুল আমান সরকারি শিশু পরিবারে বসবাসরত শিশু ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, “শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, জীবনের একটি লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।”

সোমবার (৫ জানুয়ারি) প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী, কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং শিশুদের জন্য নির্মিত মিনি পার্ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির আরও বলেন, “জীবনে নানা সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার মধ্য দিয়েই সমাধান খুঁজে নিতে হবে। পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে।” কোনো সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, প্রকল্প পরিচালক পবিত্র চন্দ্র মণ্ডল, ইউপি সদস্য আব্দুল জলিল ও প্রতিষ্ঠানটির উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক শিশুদের আবাসন ও ডাইনিং পরিদর্শন করেন এবং পরে শিশুদের বিনোদনের জন্য নির্মিত মিনি পার্ক উদ্বোধন করেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort