শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও মা হলেন বুবলী নেইমারের চোট নিয়ে মিলল নতুন তথ্য বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ১ হাজার বেডের ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতালের পরিকল্পনা জিয়াউর রহমানের সততা ও নৈতিকতাকে ধারণ করতে হবে: সাখাওয়াত দালালি করলে জনগণ ক্ষমা করবে না: প্রশাসনকে জামায়াত নেতা জব্বার কার অনুমতিতে জাবের হাদি হত্যা মামলার বাদী? প্রশ্ন ওসমান হাদির বোনের শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে প্রস্তাব ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে ইউক্রেন সহায়তা বিল পাশ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬, ১২.২৯ পিএম
  • ১ বার পড়া হয়েছে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডে (মালামাল রাখার স্থান) এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। তবে আধা ঘণ্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দরের নিজস্ব ইউনিটসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১১টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রাথমিকভাবে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও চারটি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, আগুন লাগার খবরে প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করে, পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার শেডে আগুন লাগে। দ্রুত নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারায় রাত ১১টা ৩৮ মিনিটে, অর্থাৎ ১৪ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো যাবে।

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আগুনের তীব্রতা খুব বেশি না থাকায় দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর (শনিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে আমদানি কমপ্লেক্সের পুরোটাই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে মধ্যরাত পর্যন্ত কাজ করে। এই ঘটনায় অন্তত ২২ জন আহত হন।

সেদিন বেলা সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের প্রধান এই বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সব উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

সে সময় বিমানবন্দরের ভেতরে নজিরবিহীন এই অগ্নিকাণ্ডকে অনেকে রহস্যজনক বলে দাবি করেন। বিমানবন্দরে সার্বক্ষণিক ফায়ার ইউনিট থাকার পরও আগুন এভাবে ছড়িয়ে পড়া নিয়ে নানান প্রশ্ন ওঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort