বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

শামীম ওসমানের দুই সন্তানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১.২৮ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে ও কন্যার বিরুদ্ধে মামলার করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি জানান, আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্যের ছেলে ইমতিনান ওসমান অয়ন ও লাবীবা জোহা অঙ্গণার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

তাদের সম্পদ বিবরণী চেয়েও না পেয়ে দুর্নীতি দমন আইনের-২০০৪ এর ২৬(২) ধারায় মামলাটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক।

দুদক সূত্র বলছে, গত ২৬ আগস্ট অয়ন ও অঙ্গনার নামে থাকা সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছিল দুদক। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা কোনো সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বৃদ্ধির জন্যও আবেদন করেননি।

দুর্নীতি দমন আইনের ২৬ ধারার ২ উপধারায় বলা হয়েছে, কমিশন কোনো তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালানোর জন্য কোনো ব্যক্তির সম্পদ বিবরণী চেয়ে না পেলে কিংবা ওই বিবরণীর তথ্য মিথ্যা মনে করার যথার্থ কারণ থাকলে ওই ব্যক্তি ৩ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নারায়ণগঞ্জ শহরে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালান শামীম ওসমান ও তার অনুসারীরা। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শামীম ওসমান সপরিবারে দেশ ছেড়ে পালান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort