সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩.৩৫ পিএম
  • ১ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার ছেলে-ভাতিজাসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের জন্য শুনানির তারিখ ধার্য করেছে আদালত।

আগামী ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই সময় ধার্য করেন। বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ বেঞ্চের অপর সদস্য।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন আবদুস সাত্তার পালোয়ান।

তিনি ট্রাইব্যুনালকে বলেন, এ মামলার সব আসামিই পলাতক। এ কারণে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগসহ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য সময় প্রার্থনা করেন তিনি।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে ১৯ এপ্রিল দিন ধার্য করে।

গত ৪ মার্চ ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত। সেদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে ওই বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, এ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। আসামির তালিকায় তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানও রয়েছেন।

তবে তদন্তের স্বার্থে মামলার বাকি আসামিদের নাম এখনও প্রকাশ করেনি প্রসিকিউশন।

এর আগে গত ১৯ জানুয়ারি এই ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ অগাস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়।

ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আসামিরা সবাই অস্ত্রধারী ছিলেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করে মানবতাবিরোধী অপরাধের তিনটি আলাদা অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort