শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

শাকিবকে পাত্তা দিতাম না : পলি

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৯.১৮ এএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত নায়িকা পলি। অনেকে তাকে ‘অশ্লীল’ যুগের নায়িকা বলেও চেনেন। দেশের চলচ্চিত্রে যখন একের পর এক অশ্লীল সিনেমা নির্মাণ হচ্ছিল, সেসময় পর্দা কাঁপাতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ ছবিটি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল পলির। এরপর কাজ করেছেন মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান ও অমিত হাসানদের মতো তারকাদের সঙ্গে।

সর্বশেষ ২০১২ সালে ‘এক নম্বর আসামি’ সিনেমায় অভিনয় করেছেন পলি। এরপরই পর্দা থেকে হারিয়ে যান তিনি। বর্তমানে নিজ ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।

 

এর মধ্যেই সম্প্রতি গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন পলি। যেখানে বর্তমান সময়ের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে রীতিমতো বোমা ফাঁটিয়েছেন তিনি।

পলির দাবি, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান তাকে প্রায়ই ফোন করতেন। সিনেমায় নিতে বলতেন। কিন্তু তিনি শাকিবকে পাত্তা দিতেন না।

এই নায়িকার কথায়, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান যখন সিনেমায় অহরহ শুটিং করতেন তখন তিনি প্রায়ই আমাকে কল করতেন। ফোনে অনুরোধ জানাতেন, তাকে সিনেমায় নায়ক হিসেবে নেওয়ার জন্য। কিন্তু বরাবরই শাকিবকে পাত্তা দিতাম না আমি।

 

পাত্তা না দেয়ার কারণ কি ছিল? উত্তরে পলি বলেন, শাকিব তখন বেশ হ্যাংলা-পাতলা যুবক। ওই সময় শাকিবের ফিটনেসও যেমন ছিল না, অভিনয়ও পারতো না ঠিকঠাক। ওর চেয়ে তখন আমার চোখে নায়ক হিসেবে আমিন খানকেই বেশি ভালো লাগত। তাই আমি সে সময় শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলাম না।

এই নায়িকা আরও জানান, এখনও শাকিবের একটা জিনিস আমার মোটেও ভালো লাগে না। আর সেটি হলো, শাকিব নিজেকে সবসময় ঘরবন্দি রাখে। যেকোনো শুটিং ছাড়া এফডিসি কিংবা অন্য কোথাও আর তাকে দেখা যায় না। এমনকি পরিচিতদের সঙ্গে তিনি আড্ডাও দেন না। এই গোঁড়ামিটা এখনও শাকিবের মাঝে বিদ্যমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort