সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

শহরে বন্ধন বাসের চাপায় পোশাক কর্মীর মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৬.১৪ এএম
  • ৫৬৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ শহরের নবাব সিরাজউদ্দোল্লা সড়কে বন্ধন পরিবহনের একটি বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মো. শাওন (৩৪) নামে এক পোশাক কারখানার কর্মী। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
নিহত শাওন বন্দর উপজেলার মদনগঞ্জের এম এন ঘোষাল রোডের বাসিন্দা মো. জসিম উদ্দিনের ছেলে। তিনি শহরের ঈশা খাঁ সড়কের বি টেক ফ্যাশন প্রাইভেট লিমিটেড নামক কারখানায় চাকুরি করতেন।
কর্মস্থলে যাবার পথেই বাসচাপায় তার মৃত্যু হয়েছে বলে জানান নিহতের ছোট ভাই মো. শাকিল। তিনি বলেন, বন্দর থেকে কাজের উদ্দেশ্যে বের হন তার ভাই। পথিমধ্যে বাসচাপায় তার ভাই মারা গেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বন্ধন পরিবহনের দ্রæতগামী একটি বাস তার ভাইকে চাপা দিয়েছে। বাসের সিরিয়াল নম্বর ২৫৩৫ বলে জানান শাকিল।
নিহত শাওনের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান শাকিল।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান বলেন, বাসচাপায় মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort