শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

লোকসভা নির্বাচনে ভোটারদের সচেতন করলেন শাহরুখ খান

  • আপডেট সময় রবিবার, ১৯ মে, ২০২৪, ৮.৫৮ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে

এ যেন প্রকাশ্যে ‘জওয়ান’ সিনেমার শাহরুখ। ভারতে চলমান লোকসভা নির্বাচন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা শাহরুখ খান। সচেতন করেছেন ভোটারদের। ‘জওয়ান’ ছবিতে রাজনীতি ও ভোট নিয়ে তার মোনোলগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। গণতন্ত্রের গুরুত্ব কতটা, সেই বার্তাও ছিলেন। এবার বাস্তবেই মানুষকে সচেতন হয়ে ভোট দেওয়ার বার্তা দিলেন এই অভিনেতা।

সামাজিক মাধ্যমে শাহরুখ পোস্ট করে জানান, সচেতন হয়ে ভোট দেওয়া কতটা জরুরি।

তিনি লেখেন, সোমবার মহারাষ্ট্রের দায়িত্বপূর্ণ ভারতীয় নাগরিক হিসেবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে। ভারতীয় হিসেবে চলুন এই দায়িত্ব পালন করি এবং দেশের সবচেয়ে প্রয়োজনীয় কাজ যে ভোট, সেটা বুঝে নেই। ভোটাধিকার নিয়ে প্রচার করুন।

শাহরুখের পোস্টে এক অনুরাগী মন্তব্য করেছেন, অনেক দূর এগোতে হবে। ঘৃণার বিরুদ্ধে ভোট দিন। উন্নয়নের জন্য ভোট দিন।

আর এক জন মন্তব্যে লেখেন, পরোক্ষভাবে কিং খান বলছেন, ভারতের জন্য ভোট করতে। প্রতিটি ভোট দেশের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক একটা ধাপ।

লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট আগামীকাল ২০ মে।

২০২৩-এ পর পর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের। প্রথমে ‘পাঠান’, তার পরে ‘জওয়ান’। রাজকুমার হিরানীর ‘ডাঙ্কি’ ছবিতে শেষ দেখা গেছে তাকে। আগামীতে তার হাতে আছে ‘টাইগার ভার্সাস পাঠান’। এই ছবিতে তার সঙ্গে আছেন সালমান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort