বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

লটারিতে নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৮.৫৮ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ-১) শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে বর্তমানে দায়িত্বে থাকা নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জসিম উদ্দিনকে বদলি করে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।

নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত করতে এবারই প্রথম এসপি পদায়নে লটারির পদ্ধতি গ্রহণ করে সরকার। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এই লটারি অনুষ্ঠিত হয়। এর আগে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের সততা, দক্ষতা, সুনাম ও নিরপেক্ষতার ভিত্তিতে একটি বাছাই তালিকা তৈরি করা হয়। সেখান থেকে লটারির মাধ্যমে ৬৪ জেলার নতুন এসপি নির্ধারণ করা হয়।

নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেন কোনো বিতর্ক না থাকে এ লক্ষ্যে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের প্রতি জনগণের আস্থা বাড়বে বলেও আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort