শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জে বসতঘরে আগুন দিয়ে গৃহবধূকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আট

  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৪.০১ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রুপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বসত ঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে বিউটি বেগমকে (৫০) হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাবের পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী।

তিনি জানান, আসামিদের রাজধানীর পল্টন মোড়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. জয়নাল (৪০), মো. সাকিব (২২), মো. আশিক (২২), আব্দুল্লাহ (২৯), সজিব (২২), মো. জিয়াউল হক (৪৫), মো. পাপ্পু (২৫) ও দিপু (২০)।

পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুলফিকার আলী বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ওরফে হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত ২০ নভেম্বর দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামিরাসহ অন্যান্য আসামিরা জাহের আলীর লোকজনের ওপর অতর্কিতে সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর জখম করে। এরপর তারা হারেজের অনুসারী কামাল হোসেনের বাড়িতে হামলা চালায়।

তিনি বলেন, হামলার একপর্যায়ে মধ্যযুগীয় কায়দায় তার ঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় কামাল হোসেনের স্ত্রী বিউটি বেগম (৫০) ঘরের মধ্যে ছিলেন। আসামিদের দেওয়া আগুনে পুড়ে তিনি দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort