বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫.৩৭ এএম
  • ৪৫ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বুধবার (২৬ মার্চ) নগরীর কালী বাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পরও সমাজে নানা ধরনের বৈষম্য রয়ে গেছে, যা দূর করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কাজ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মূল স্পিরিট ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। সেই সময় বাঙালি জাতি বহিরাগত শক্তির বিরুদ্ধে লড়াই করলেও এখন সমাজের ভেতরে থাকা বৈষম্য, হিংসা, বিভাজনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য, সামাজিক বিভাজন কিংবা ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে সবাইকে একটি অভিন্ন জাতিসত্তা হিসেবে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁদের অবদান দল বা এলাকার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি মুক্তিযোদ্ধা পুরো বাংলাদেশের সম্পদ। তাঁদের দেখানো ঐক্যের পথ অনুসরণ করেই নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।উন্নত রাষ্ট্র গঠনের জন্য শুধু অর্থনৈতিক অগ্রগতি যথেষ্ট নয়। প্রয়োজন উন্নত সমাজব্যবস্থা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দেওয়া জরুরি।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে। তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবার ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort