শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের রিকশাচালককে হত্যার অভিযোগে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া প্রধানমন্ত্রীর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার নিলেন সাখাওয়াত

রূপগঞ্জে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোশারফ বাহিনীর তাণ্ডব, আহত ১৮

  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ৩.৪৫ এএম
  • ৫৫০ বার পড়া হয়েছে

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় আধিপত্য বিস্তার করতে স্থানীয়দের ওপর হামলা চালিয়ে ১০/১২টি বসতবাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসী মোশারফ ও তার বাহিনী। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।

 

আহতদের মধ্যে মিনারুল, ফারুক, এমদাদ, রাসেল, নাঈম, শরীফা, ফুলচাঁন, জহিরা, সাদ্দাম, সুলতান ও মাসুদের নাম জানা গেছে। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) দিনভর দফায় দফায় এ হামলার ঘটনাটি ঘটে। পরে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ঐ এলাকায় অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১১ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হন ত্রাস হিসেবে পরিচিত সন্ত্রাসী মোশারফ।

এরপর থেকে ক্ষোভে এলাকায় যাননি তিনি। শনিবার এলাকার নিয়ন্ত্রণ নিতে চনপাড়া বস্তি থেকে কয়েকশ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে নাওড়া গ্রামের মানুষের বাড়িঘরে হামলা চালান তিনি। ঐ সময় গ্রামের মানুষ প্রতিবাদ করলে দুইপক্ষের সংঘর্ষ হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ঐ এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

রূপগঞ্জ থানার ওসি এ.এফ.এম সায়েদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। এক পর্যায়ে সংঘর্ষ বাড়লে র‌্যাব এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরো জানান, এ ঘটনায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort