বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৯ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।
তিনি বলেন, আমি আশা করি পবিত্র রমজান মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাম টেনে ধরা সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ভোলা-২ থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের আইন প্রণেতা আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারের পদক্ষেপের ফলে দরিদ্র মানুষ, বিশেষ করে দরিদ্র পরিবার, বয়স্ক ব্যক্তি, বিধবা, স্বামী পরিত্যক্তা ও নি¤œ আয়ের মানুষের জীবনে স্বস্তি আসবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, তাই জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।
শেখ হাসিনা আরো বলেন, “সরকার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের স্বাভাবিক মূল্য বজায় রাখতে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ভোক্তা মূল্যের অস্বাভাবিক বৃদ্ধিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি।”
তিনি বলেন, বিশ্ববাজারে কিছু পণ্য-যেমন জ্বালানি তেল, ভোজ্যতেল, গম, সার, বিভিন্ন খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে আমদানি পণ্যে মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন শুল্ক ছাড় দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort