বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

যে কারণে ওটিটিতে কাজ করবেন না পূর্ণিমা

  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৪.৪৭ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

বর্তমানে বিনোদন দুনিয়ায় ওটিটির জোয়ার চলছে। অনেকেই ঝুঁকছেন এই প্ল্যাটফর্মের দিকে। বাজেট ও গল্প বলার অবাধ স্বাধীনতা অভিনয়শিল্পী ও নির্মাতাদের আগ্রহী করে তুলছে মাধ্যমটিতে। অথচ একদমই ভিন্ন কথা শোনালেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সাফ জানিয়ে দিলেন, ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করবেন না তিনি।

পূর্ণিমা বলেন, “ওটিটিতে যে কয়েকটা কাজ করেছি বলা যায় ওগুলো গেস্ট অ্যাপেয়ারেন্স ছিল। ‘মুন্সিয়ানা’ ওয়েব সিরিজ কিংবা ‘হোটেল রিল্যাক্স’ দুটো একই। এছাড়া নতুন কোনো কাজ করছি না।”

কেন করছেন না এ বিষয়ে তিনি বলেন, ‘প্রস্তাব নিয়মিতই পাচ্ছি কিন্তু করছি না। কারণ আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতেই নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না।’

কয়েকদিন আগে খবর রটেছিল, আবারও মা হচ্ছেন পূর্ণিমা। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ ধরনের খবর মোটেও সত্যি নয়। এটি গুজব। আমার একটি কন্যাসন্তান আছে। আপাতত আর কোনো সন্তান নিচ্ছি না। নিলে সেটা আমিই জানাব।’

কী নিয়ে এখন ব্যস্ত আছেন- এমন প্রশ্নে পূর্ণিমা বলেন, ‘আপাতত কিছু করছি না। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি। মেয়ের পড়াশোনা দেখছি।’

মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’ ছবি দুটি। এছাড়া অর্ধেক কাজ শেষ হয়ে বাকি কাজ আটকে আছে ‘জ্যাম’ ছবির। কবে এই ছবির কাজ শেষ করা হবে, জানেন না নায়িকা। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও মাঝেমধ্যে দেখা যায় এ অভিনেত্রীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort