সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ দীর্ঘায়ু ও সুস্থ জীবনের বৈজ্ঞানিক রহস্য নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে সেমিনার জমকালো আয়োজনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘খবর নারায়ণগঞ্জ’ নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ ফরিদপুর জেলার কাউলীবেড়া ইউনিয়নের ভূমি অফিসে চুরি হওয়া কেন্দ্র করে নানা প্রশ্ন দেখা দিয়েছে বাসভাড়া ৫৮ ও ৩৪ টাকা নির্ধারণে নীতিগত ঐকমত্য, অবরোধ স্থগিত

মেয়র আইভীর মায়ের রূহের মাহফেরাত কামনায় দোয়া

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৪.৩৭ এএম
  • ৩৮৯ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার স্ত্রী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে আছরের নামাজের পর দেওভোগে মেয়রের বাসভবন ‘চুনকা কুটির’ ও পার্শ্ববর্তী মসজিদে এই আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বাসা থেকে সম্পৃক্ত ছিলেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মসজিদে মিলাদে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, নাসিক কাউন্সিলর নাজমুল হাসান সজল, কবির হোসাইন, মরহুমার ছেলে মহানগর যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ স্থানীয় কয়েকশ’ এলাকাবাসী। দোয়ায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দোয়ায় আরও অংশগ্রহণ করেন নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা শরীফ হিরা, আব্দুল মোত্তালিব, হিমেল খান হিমু প্রমুখ।
এর আগে দুপুরে মেয়রের বাড়িতে যান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। তিনি শোকাহত মেয়র ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এদিকে নিজের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, সাংসদ, রাজনীতিকসহ সমবেদনা জানানো নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort