শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

মেদ ঝরাতে শ্রাবন্তীর রাত-দিন চেষ্টা, নেটিজেনদের উপহাস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ৯.১৫ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

শ্রাবন্তীর পরনের জিমের পোশাক। পিঠে ঝুলানো আয়রন প্লেট। হাতে ডাম্বেল। এসব ভারী ইকুয়েপমেন্ট নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন আবার নিচে নেমে আসছেন তিনি। আরেকটি ভিডিওতে শ্রাবন্তীকে ভারী আয়রন প্লেট নিয়ে কসরত করতে দেখা যায়।

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তীর জিম ট্রেইনার অরিজিৎ ঘোষাল তার ইনস্টাগ্রামে বেশ কটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাত-দিন প্রশিক্ষণ চলছে।’

মেদ কমাতে ঘাম ঝরাচ্ছেন শ্রাবন্তী। আর তা দেখে অনেকে প্রশংসা করছেন। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন, ‘দারুণ।’ আরেকজন লিখেছেন, ‘চমৎকার।’ তবে নেটিজেনদের বড় একটি অংশ শ্রাবন্তীকে নিয়ে উপহাস করছেন। উজ্জ্বল রাজ লিখেছেন, ‘দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে।’ সাবরিনা লিখেছেন, ‘খাওয়া ছাড়বে না আবার জিম করবে।’ সাঞ্জু হালদার লিখেছেন, ‘জনমের গিলা গিলছে, এবার ফল ভোগ করছে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

উপহাস করলেও এসবে পাত্তা দেন না শ্রাবন্তী। বরং নিজের লক্ষ্য অর্জনের জন্য ব্যস্ত তিনি। কিন্তু কি কারণে রাত-দিন ঘাম ঝরিয়ে নিজেকে ফিট করছেন শ্রাবন্তী?

আজতাক ডটকম জানিয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’। এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। সিনেমাটিতে অভিনয় করার জন্য মেদ কমিয়ে নিজেকে তৈরি করছেন শ্রাবন্তী। গত কয়েক মাস ধরে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort