শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

মুস্তাফিজদের দারুণ বোলিংয়ে রোমাঞ্চকর লড়াই জিতল রাজস্থান

  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৪.৫৯ এএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

প্রথম দুই ওভার দারুণ করেছিলেন। ফিল্ডাররা ক্যাচ না ফেললে পেতে পারতেন উইকেটও। কিন্তু নিজের তৃতীয় ওভার করতে এসেই যেন খেই হারালেন মুস্তাফিজুর রহমান। এক ওভারেই খেয়ে ফেললেন ১৭ রান। পরে আবার ঘুরে দাঁড়ালেন চতুর্থ ওভারে। সঙ্গে কার্তিব তেওয়াগির দুর্দান্ত শেষ ওভার।

মঙ্গলবার দুবাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে ২ রানের জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল রাজস্থান। ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন জসশ্রী জাসওয়াল ও এভিন লুইস। ৭ চার ও ১ ছক্কায় ২১ বলে ৩৬ রান করে লুইস আউট হলে এই জুটি ভাঙে।
আরেক ওপেনার জাসওয়াল ৬ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৪৯ রান করে আউট হন। পরে ঝড় তুলেন মহিপাল লমরর। ২ চার ও ৪ ছক্কায় ১৭ বলে ৪৩ রান করেন তিনি। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার খেলে ১৮৫ রান করে অলআউট হয় রাজস্থান। ৪ ওভারে ৩২ রান দিয়ে পাঁচ উইকেট নেন পাঞ্জাবের আরশদীপ সিং।

তাদের জবাব দিতে নেমে দারুণ শুরু পায় পাঞ্জাবও। তবে তাতে রাজস্থান ফিল্ডারদের ক্যাচ ফেলে দেওয়ার কৃতিত্বই বেশি। কয়েক বার রাহুলকে সুযোগ দেন তিনি। শেষ পর্যন্ত ১২০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন চেতেন সাকারিয়া। ৪ চার ২ ছক্কায় ৩৩ বলে ৪৯ রান করা রাহুলকে ফেরান তিনি।

কিছুক্ষণ পর সাজঘরে ফেরত যান আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালও। ৭ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৪৯ রান করে আউট হন তিনি। পাঞ্জাবের জন্য ম্যাচটা সহজ করে ফেলেন নিকোলাস পুরান ও এইডেন মার্করাম। শেষ দুই ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ৮ রান।

কিন্তু ম্যাচ জমিয়ে ফেলেন মুস্তাফিজ। ১৯তম ওভারে কোনো বাউন্ডারি না খেয়ে তিনি মাত্র চার রান দেন। শেষ ওভারে যেন নিজের জীবনের সেরা ওভারটা করেন কার্তিব তেওয়াগি। পুরান ও হুদাকে ফিরিয়ে ইনিংসের শেষ ওভারে দেন মাত্র ১ রান। ২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort