শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

মাসুদের প্রার্থিতা প্রত্যাহার ‘ব্যক্তিগত ইচ্ছা’: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩.১০ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

অন্তর্র্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটাতে আমাদের বলার মতো কিছু নাই।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ “নিরাপত্তাজনিত শঙ্কায়” নির্বাচন না করার ঘোষণা দেন।

এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ।আপনারাও তো সবাই আজকে এখানে আসছেন। আপনারাও তো বলতে পারতেন, আমাদের নিরাপত্তা সংকট আছে, আমরা কেউ আসবো না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। উনি নির্বাচন কেন করবে না। এটা হয়তো ভাইয়েরা (সাংবাদিক) আছেন, ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা বের করতে পারবেন।”

নিরাপত্তা ইস্যুতে ভারতের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ এববং নয়াদিল্লীতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছেন।

এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমরাও কিছুদিন আগে তাদের তলব করেছিলাম। তো সাধারণত পররাষ্ট্র বিষয় থাকে যে, একজন তলব করলে আরেকজনও করে। এটাই সাধারণত নিয়ম।”

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে জাহাঙ্গীর আলম বলেন, “ইনকিলাব মঞ্চের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। উনি একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য ওনার বড় কন্ট্রিবিউশন রয়ে গেছে। ওনার জন্য খাস দিলে আপনারা দোয়া করবেন।”

আজ বিকেএমইএʼর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে তিনটি করে ছয়টি গাড়ি উপহার দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort