শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

মানব সেবায় হতদরিদ্রদের পাশে সমাজকর্মী শান্তনা আক্তার শান্তা

  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১১.৫১ এএম
  • ৫৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা বন্দরে চলমান তীব্র শৈত্যপ্রবাহে যখন কনকনে ঠান্ডায় বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ, ঠিক তখনই মানবিকতার উষ্ণ বার্তা নিয়ে অসহায় নারী-পুরুষদের পাশে দাঁড়ালেন সমাজকর্মী শান্তনা আক্তার শান্তা। তিনি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে নিজ উদ্যোগে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ কনকনে শীতে শীতার্তদের মুখে হাসি ফোটাতে তার এ কার্যক্রম। দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত নারীদের পাশে থাকা এক পরিচিত মুখ শান্তা।

স্থানীয়রা জানান, তিনি শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নন, বছরের পর বছর ধরে এলাকার দরিদ্র ও অসহায় নারী সমাজের দুঃখ-কষ্টে পাশে দাঁড়িয়ে তাঁদের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছেন।

এসময় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, শান্তার পিতা ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির শিল্পী মিতু মোর্শেদ, প্রবীণ সাংবাদিক ফিরোজ খান ও চীফ রিপোর্টার পলাশ মাহবুব। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ মানবিক উদ্যোগে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন ও বিত্তবানগন এগিয়ে এভাবে এগিয়ে আসালে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তাঁরা সমাজকর্মী শান্তনার এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

শান্তনা আক্তার শান্তা বলেন, এই শীতে কেউ যেন কষ্টে না থাকে, তাই আমার পক্ষ থেকে এই ছোট্ট চেষ্টা টুকু। তবে মানুষের পাশে দাঁড়ানোই আমার কাজ, এটাই আমার শান্তি। আমি যেন সব সময় এরকম সেবা করতে পারি সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort